Sylhet Today 24 PRINT

হবিগঞ্জে মানিক চৌধুরী পাঠাগারের উদ্বোধন

হবিগঞ্জ প্রতিনিধি |  ১৪ ফেব্রুয়ারী, ২০২১

হবিগঞ্জে বীর মুক্তিযোদ্ধা কমান্ড্যান্ট মানিক চৌধুরী পাঠাগারের উদ্বোধন করা হয়েছে।

শনিবার কথাসাহিত্যিক সেলিনা পারভীন ও কথাসাহিত্যিক আনিসুল হক অতিথি হিসেবে পাঠাগারটির উদ্বোধন করেন।

অনুষ্ঠানে মহান ভাষা আন্দোলন ও মানিক চৌধুরী পাঠাগারের বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ হবিগঞ্জের দুই কৃতী সন্তানসহ চার বরেণ্য ব্যক্তিকে মানিক চৌধুরী পাঠাগার সম্মাননা পদক-২০২১ প্রদান করা হয়।

তারা হলেন ভাষাশহীদ সৈয়দ আফরোজ বখত (মরণোত্তর), চৌধুরী আবদুল হাই (মরণোত্তর), বীর মুক্তিযোদ্ধা স্থপতি কাজী নূরুল করিম (মুক্তিযুদ্ধ জাদুঘর–মানিক চৌধুরী পাঠাগার ভবনের নকশা প্রণয়নে) ও চিত্রশিল্পী মাসুক হেলাল (মানিক চৌধুরী পাঠাগারের লোগো অঙ্কনে)।

মানিক চৌধুরী পাঠাগারের সভাপতি ইকরামুল ওয়াদুদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন হবিগঞ্জ-২ (আজমিরীগঞ্জ-বানিয়াচং) আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আবদুল মজিদ খান, হবিগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মুশফিক হোসেন চৌধুরী, কমান্ড্যান্ট মানিক চৌধুরীর সহধর্মিণী রোকেয়া চৌধুরী। অনুষ্ঠান সঞ্চালনা করেন বীর মুক্তিযোদ্ধা মানিক চৌধুরীর মেয়ে সাবেক সাংসদ আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.