Sylhet Today 24 PRINT

চুনারুঘাটের নতুন মেয়র আওয়ামী লীগের রুবেল

চুনারুঘাট প্রতিনিধি |  ১৪ ফেব্রুয়ারী, ২০২১

হবিগঞ্জের চুনারুঘাট পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী সাইফুল আলম রুবেল মেয়র নির্বাচিত হয়েছেন। রোববার (১৪ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত নির্বাচনে নৌকা প্রতীকে বেসরকারিভাবে রুবেল ৬ হাজার ৭৮২ ভোট পেয়ে জয়ী হন।

তার প্রতিদ্বন্দ্বি ধানের শীষ প্রতীকে বিএনপির প্রার্থী নাজিম উদ্দিন শামছু পান ৩ হাজার ৫৭৫ ভোট।  এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ দলীয় (হাত পাখা) প্রার্থী মোঃ বাছির আহম্মদ মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেন।

পৌরসভার ৯টি ওয়ার্ডে ৪১ জন কাউন্সিলর প্রার্থী এবং সংরক্ষিত আসনে ১১ জন নারী কাউন্সিলর প্রার্থীসহ ৫৫ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এবারই প্রথমবারের মতো সাইফুল আলম রুবেল পৌর মেয়র নির্বাচিত হন।

এরআগে রোববার দিনভর চুনারুঘাট পৌরসভায় ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ সম্পন্ন  হয়। পৌরসভার একটি কেন্দ্রে হামলার ঘটনা ঘটলেও ভোটগ্রহণ অব্যাহত ছিলো।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.