Sylhet Today 24 PRINT

সিলেটে ফেন্সিডিলসহ গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক  |  ১৪ ফেব্রুয়ারী, ২০২১

সিলেটের শাহপরাণ থানাধীন মোহাম্মদপুর এলাকা থেকে ২ ফেন্সিডিল ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এসময় গ্রেফতারকৃতদের কাছ থেকে ৭৪১ বোতল ফেন্সিডিলের একটি চালক জব্দ করেছে র‌্যাব। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ফেন্সিডিল বিক্রির টাকাও জব্দ করে র‌্যাব।

রবিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে গ্রেপ্তারকৃতদের মাদক মামলায় আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে পুলিশ। এরআগে ওইদিন ভোরে র‌্যাব-৯ এর কমান্ডিং অফিসার লেফট্যান্টে কর্ণেল আবু মুসা মোঃ শরীফুল ইসলামের নেতৃত্বে র‌্যাব গোপন তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।

গ্রেপ্তারকৃতরা হচ্ছেন, জকিগঞ্জের মানিকপুর গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে বাছিত আহমেদ (২৭) মোগলাবাজার থানাধীন কুচাই সারপিন গ্রামের মৃত নাজিম উদ্দিন আহমেদের ছেলে হাসান মিয়া (৩৫)।

সিলেট র‌্যঅব-৯ এর এএসপি (গণমাধ্যম) ওবাইন বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব অভিযান চালিয়ে ২ ফেন্সিডিল ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। এসময় গ্রেপ্তারকৃতদের কাছ থেকে নগদ টাকা ও ফেন্সিডিল জব্দ করে র‌্যাব।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.