Sylhet Today 24 PRINT

গোলাপগঞ্জে অটোরিকশা-মোটরসাইকেলের সংঘর্ষ, প্রাণ গেলো পথচারীর

গোলাপগঞ্জ প্রতিনিধি |  ১৫ ফেব্রুয়ারী, ২০২১

সিলেটের গোলাপগঞ্জে সিএনজিচালিত অটোরিকশা  ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আতর আলী (৭০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন।

সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার গোলাপগঞ্জ-ঢাকাদক্ষিণ সড়কের ফাহিম সেন্টারের সামনে এ ঘটনাটি ঘটে। নিহত বৃদ্ধ আতর আলী পৌর এলাকার নুরুপাড়া গ্রামের মৃত লকই আলীর পুত্র।
 
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার বিকেলে নিহত বৃদ্ধ আতর আলী গোলাপগঞ্জের উদ্দেশ্যে যাওয়ার পথে নিজ গ্রামের রাস্তা থেকে গাড়িতে উঠার জন্য রাস্তা পার হচ্ছিলেন। রাস্তার মাঝামাঝি আসা মাত্র এক দিক থেকে আসা মোটরসাইকেল (সিলেট-মেট্টো-ল- ১১-৩৩৭১) প্রথমে ধাক্কা দেয়।  এরপর অপর দিক থেকে আসা নাম্বার বিহীন একটি সিএনজি অটোরিকশাও ধাক্কা দেয়।

তাৎক্ষণিক স্থানীয়রা বৃদ্ধকে গুরুতর অবস্থায় উদ্ধার করে গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

 এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার ওসি (তদন্ত) আবুল কাশেমের সাথে যোগাযোগ করা হলে তিনি নিহতের বিষয়টি নিশ্চিত করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.