বিশ্বনাথ প্রতিনিধি | ১৫ ফেব্রুয়ারী, ২০২১
সিলেটের বিশ্বনাথে রামসুন্দর সরকারি অগ্রগামি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তণ শিক্ষার্থীদের সংগঠন ‘স্মৃতির ক্যানভাসে এসএসসি ৯৪ ব্যাচ’র উদ্যোগে উপজেলার ৭৫ জন অসহায় ও দরিদ্রদের মধ্যে শীতবস্ত্র ও খাদ্য সামগ্রী বিতরণ করা হযেছ।
তাদের প্রত্যেককে ১টি কম্বল, কেজি পেঁয়াজ, ১লিটার সয়াবিন তেল, ১ কেজি ডাল, ৩ কেজি চাল, ৫০০ গ্রাম ছোলা, ২ কেজি আলু, দেওয়া হয়। এছাড়াও স্থানীয় মাদানিয়া মাদ্রাসায় ২ বস্তা চাল, ২ কেজি পেঁয়াজ, ২০ কেজি আলু ও ২৫ কেজি ডাল এবং আরও একজন দুস্থকে একবান ঢেউটিন প্রদান করা হয়।
সোমবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে শীতবস্ত্র ও খাদ্য-সামগ্রী বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বর্ণালী পাল।
সংগঠক ফয়েজ আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাংবাদিক কাজী জামাল উদ্দিন, ‘এসএসসি ৯৪ ব্যাচ’র শিক্ষার্থী কবি ফয়জুল ইসলাম জীবন, সাবেক ইউপি সদস্য নুরুল হক, সাংবাদিক মোসাদ্দিক হোসেন সাজুল, ব্যবসায়ী গিয়াস উদ্দিন, কামরুল ইসলাম, মোহাম্মদ ছাদেক আলী ও ছমির উদ্দিন।
সভায় প্রাক্তণ শিক্ষার্থী শায়েন্তা মিয়া, মুক্তার আলী, পিযুষ কান্দি দে, সাহেদ মিয়া, আবুল বশর, সেলু মিয়া, হানিফ আলীসহ বিভিন্ন শ্রেণী পেশার শতাধিক লোকজন উপস্থিত ছিলেন।