Sylhet Today 24 PRINT

কোম্পানিগঞ্জে র‌্যাবের অভিযানে বিদেশী মদসহ যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক  |  ১৬ ফেব্রুয়ারী, ২০২১

সিলেটের কোম্পানিগঞ্জে অভিযান চালিয়ে ১৭৩ বোতল বিদেশী মদসহ মো. সুমন মিয়া (২১) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব। সুমন উপজেলার বাগজুর গ্রামের মনির মিয়ার ছেলে।

এ ঘটনায় র‌্যাব বাদী হয়ে কোম্পানিগঞ্জ থানায় তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করেছে।

মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) র‌্যাব-৯ এর গণমাধ্যম বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

জানা গেছে, রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৯, এর কমান্ডিং অফিসার লে. কর্ণেল আবু মুসা মো. শরীফুল ইসলামের নেতৃত্বে র‌্যাবের একটি দল কোম্পানিগঞ্জের বাগজুর এলাকায় অভিযান চালায়। এসময় ১৭৩ বোতল বিদেশী মদসহ মাদক কারবারি মো. সুমন মিয়াকে গ্রেপ্তার করা হয়। অভিযানে অংশ নেন সহকারী পুলিশ সুপার (এএসপি) এএসপি ওবাইন এবং সহকারী পুলিশ সুপার (এএসপি) আফসান আল আলম।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.