Sylhet Today 24 PRINT

সিলেটে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক |  ১৬ ফেব্রুয়ারী, ২০২১

সিলেটের জালালাবাদ থেকে ধর্ষণ মামলার আসামি নুর হোসেনকে (২৭) আটক করেছে পুলিশ। সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে এমএমপির জালালাবাদ থানার ভগতিপুর এলাকা থেকে থাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ওই ব্যক্তি জালালাবাদ থানার ভগতিপুর এলাকার মৃত তেরাব আলীর ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খান। তিনি বলেন, গ্রেপ্তারকৃত আসামিকে বিধি মোতাবেক আদালতের মাধ্যমে প্রেরণ করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.