নিজস্ব প্রতিবেদক | ১৭ ফেব্রুয়ারী, ২০২১
সিলেট নগরীতে মঙ্গলবার আরও ২ হাজার ১৬২ জন করোনার টিকা নিয়েছেন। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও পুলিশলাইন্স হাসপাতালে তারা টিকা গ্রহণ করেন।
এর মধ্যে ওসমানী মেডিকেলের বিভিন্ন বুথে মিলে ১৮ শত ৬২ জন করোনার টিকা গ্রহণ করেছেন। যার ১০৯৯ জন পুরুষ ও ৭৬৩ জন নারী।
অপরদিকে পুলিশলাইন্স হাসপাতালে টিকা নিয়েছেন মোট ৩০০ জন। যার ২১০ জন পুরুষ ও ৯০ জন নারী। সিলেট সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদ আহমদ এসব তথ্য নিশ্চিত করেছেন।
গত ৭ ফেব্রুয়ারি সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত থেকে দেশব্যাপী এই কার্যক্রমের উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এসময় এমএজি ওসমানী হাসপাতালে টিকা দানের মধ্য দিয়ে সিলেটের কোভিড-১৯ টিকা কার্যক্রম শুরু করা হয়।
সিলেটে টিকা কার্যক্রম শুরুর আগে নগরীর কোভিড-১৯ টিকাদান কেন্দ্রর উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।