Sylhet Today 24 PRINT

মাধবপুরে বাসার ছাদ থেকে বিপুল পরিমান মাদক উদ্ধার

মাধবপুর প্রতিনিধি |  ১৭ ফেব্রুয়ারী, ২০২১

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের আলাবই গ্রামের কুয়েত প্রবাসীর বাসার ছাদ থেকে ৪৯০ বোতল ফেন্সিডিল ও ১০ কেজি গাঁজা উদ্ধার করেছে বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (১৭ ফ্রেরুয়ারি) সকালে  আয়াত আলীর ভাই ইউনুছ আলীর আয়াত আলীর বাসার ছাদে কাজ করতে গিয়ে পরিত্যাক্ত অবস্থায় গাঁজা ও ফেন্সিডিল দেখে স্থানীয় ইউপি সদস্য কে খবর দেয়। ইউপি সদস্য মুসা মিয়া ধর্মঘর বিজিবি ক্যাম্পে বিষয়টি জানালে দুপুর  ১২ টার দিকে ধর্মঘর বিজিবি ক্যাম্পের সুবেদার আব্দুল হামিদ সহ একদল বিজিবি সদস্য আলাবাই গ্রামের কুয়েত প্রবাসী আয়াত আলীর বাড়িতে অভিযান চালিয়ে বাসার ছাদ থেকে এ গুলো উদ্ধার করে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.