জগন্নাথপুর প্রতিনিধি | ১৭ ফেব্রুয়ারী, ২০২১
সুনামগঞ্জের জগন্নাথপুরে সরস্বতী পূজার টাকা তোলা নিয়ে দুইপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ বুধবার উপজেলার কলকলিয়া ইউনিয়নের গুংগিরগাঁও গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের ৬ জন আহত হয়েছেন।
এরমধ্যে একজনকে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। আহত অন্যরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।
পুলিশ ও এলাকাবাসী জানান, গুংগিরগাঁও গ্রামের অবনী দেবনাথ ও জিতেন্দ্র দেবনাথের মধ্যে পূর্ব বিরোধ চলছিল। গত মঙ্গলবার অনুষ্ঠিত হিন্দু ধর্মালম্বীদের সরস্বতী পূজার টাকা উত্তোলন নিয়ে অবনী দেবনাথ ও জিতেন্দ্রের মধ্যে কথাকাটাকাটি হয়। এরজের ধরে সকাল দুইপক্ষের লোকজন সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে উভয়পক্ষের ৬জন আহত হন। এরমধ্যে গোপাল দেব (৫০) নামের এক ব্যক্তিকে আহতাবস্থায় সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অপর অনজিত দেবনাথ, রাম দেবনাথ, জিতেন্দ্র দেবনাথ, পিযুষ দেবনাথ ও প্রদীপ দেবনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।
জগন্নাথপুর থানার উপ পরিদর্শক (এসআই) দ্বিপঙ্কর সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।