Sylhet Today 24 PRINT

তাহিরপুরে সাত মুক্তিযোদ্ধার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন

তাহিরপুর প্রতিনিধি |  ১৭ ফেব্রুয়ারী, ২০২১

জামুকা অনুমোদিত গেজেটভুক্ত ও লাল মুক্তি বার্তায় নাম অন্তর্ভুক্ত ৭ মুক্তিযোদ্ধার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ও অপপ্রচারের প্রতিবাদে সুনামগঞ্জের তাহিরপুরে মানববন্ধন হয়েছে।

বুধবার দুপুরে উপজেলা বাদাঘাট বাজারে ৬ বীর মুক্তিযোদ্ধার আয়োজনে ঘন্টাব্যাপী মানববন্ধনে অর্ধশত মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ অংশ নেন।

যোদ্ধাহত মুক্তিযুদ্ধা ও সাবেক কমান্ডার মোজাহিদ উদ্দিন আহমেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন উত্তর শ্রীপুর ইউনিয়ন কমান্ডার বীর মুক্তিযুদ্ধা আলকাছ মিয়া, সাবেক চেয়ারম্যান আমির উদ্দিন, এরশাদ মিয়া, মফিজ উদ্দিন, সেলিম উদ্দিন, ফজলুল করিম, সাবেক সাংগঠনিক কমান্ডার আ. মান্নান, তাজুল ইসলাম, সাবেক ইউনিয়ন ডিপুটি কমান্ডার জাদু মিয়া, আব্দুল খালেক,জলিল খাঁ, মো. নউশাদ আলী, শামসুদ্দিন, শাসছুল আলম, ইমান আলী, আ. আজিজ, আব্দুল কাদির, গিয়াস উদ্দিন, আবুল হোসেন, আক্কেল আলী, চাঁন মিয়া, নুর মোহাম্মদ, আবুল মিয়া, আবু ছায়েদ, মতিউর রহমান, গোলাউর রহমান, আসসাদ মিয়া, আব্দুল বারিক, উম্মর আলী প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.