সিলেটটুডে ডেস্ক | ১৭ ফেব্রুয়ারী, ২০২১
নগরীর বিমানবন্দর থানা পুলিশের অভিযানে ১৫০ গ্রাম গাঁজাসহ দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত সোয়া ৮টার দিকে থানার পূর্ব শাহী ঈদগাহস্থ দলদলি চা-বাগানের মেইন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হচ্ছে নগরীর শিবগঞ্জ এলাকার মৃত মফিজ মিয়ার ছেলে ছয়ফুল আহমদ (১৯) ও মৃত মোমিন বাবুর্চি’র ছেলে ফাহিম আহমদ (২০)।
এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
বুধবার সিলেট মহানগর পুলিশের গণমাধ্যম বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে থেকে এই তথ্য জানানো হয়েছে।