Sylhet Today 24 PRINT

জালালাবাদ থানা পুলিশের অভিযানে দুই জুয়াড়ী গ্রেপ্তার

সিলেটটুডে ডেস্ক  |  ১৭ ফেব্রুয়ারী, ২০২১

নগরীর জালালাবাদ থানার বলাউড়া বাজার এলাকার আবু টেলিকম এন্ড বেডিং স্টোর নামক দোকানের সামনে অভিযান চালিয়ে দুই জুয়াড়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) দিবাগত রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

তীর শিলং নামক জুয়া খেলার অপরাধে গ্রেপ্তারকৃতরা হচ্ছে থানার বলাউড়া (ছনুপাড়া) এলাকার সোনা মিয়ার ছেলে হেলাল মিয়া (৪০) ও উস্তার আলীর ছেলে মো. জামাল (৩০)।

এ ঘটনায় তাদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা হয়েছে।

বুধবার সিলেট মহানগর পুলিশের গণমাধ্যম বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে থেকে এই তথ্য জানানো হয়েছে।

জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাজমুল হুদা খাঁন বিষয়টি নিশ্চিত করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.