Sylhet Today 24 PRINT

সিলেট রেঞ্জে সাধারণ আনসার বাছাই অনুষ্ঠিত

সিলেটটুডে ডেস্ক  |  ১৭ ফেব্রুয়ারী, ২০২১

সিলেট রেঞ্জে সাধারণ আনসার মৌলিক প্রশিক্ষণের জন্য বাছাই অনুষ্ঠান বুধবার (১৭ ফেব্রুয়ারি) নগরীর রিকাবীবাজারস্থ সিলেট জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়।

সিলেট আনসার-গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রেঞ্জ পরিচালক রফিকুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার সাধারণ আনসার বাছাই করা হয়।

সাধারণ আনসার বাছাইয়ে কার্যক্রমে দায়িত্ব পালন করেন আনসার-ভিডিপি’র সদর দপ্তরের প্রতিনিধি ও বাছাই কমিটি সভাপতি, বরিশাল রেঞ্জ পরিচালক মো. আশরাফুল আলম, সদস্য-সিলেট আনসার-গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট এনামুল খাঁন ও কুমিল্লা জেলা কমান্ড্যান্ট মোহাম্মদ মোস্তাক আহমদ।

বাছাই কার্যক্রমে সহযোগিতা করেন মৌলভীবাজার জেলা কমান্ড্যান্ট ও ২ আনসার ব্যাটালিয়ান অধিনায়ক এ.এইচ.এম মেহেদী হাসান, সিলেট রেঞ্জের সহকারী রেঞ্জ পরিচালক মো. মশিউর রহমান মানিক, সুনামগঞ্জের সহকারী জেলা কমান্ড্যান্ট মো. সাজ্জাদ হোসেন সেলিম, মৌলভীবাজারের সহকারী জেলা কমান্ড্যান্ট মো. রেজাউল ইসলাম, সিলেট সার্কেল অ্যাডজুট্যান্ট এ.এস.এম এনামুল হকসহ আনসার-ভিডিপি’র কর্মকর্তাবৃন্দ।

উল্লেখ্য, সাধারণ আনসার বাছাই পর্বে দৈহিক গঠন, উচ্চা ও শিক্ষাগত যোগ্যতা দেখা হয়। ২৫০ জনের বিপরিতে ৫২০০ জন প্রার্থী অনলাইনে আবেদন করেছিলেন।

লিখিত পরীক্ষা উত্তীর্ণ ২৫০ জনকে ৭০ দিন মেয়াদী সাধারণ আনসার মৌলিক প্রশিক্ষণের জন্য গাজীপুর জেলার সফিপুরস্থ আনসার একাডেমিতে পাঠানে হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.