Sylhet Today 24 PRINT

পহেলা মার্চ থেকে শাবিতে দ্বিতীয় ধাপে ফাইনাল পরীক্ষা শুরু

শাবি প্রতিনিধি |  ১৭ ফেব্রুয়ারী, ২০২১

পহেলা মার্চ থেকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) স্নাতক ১ম, ২য় ও ৩য় বর্ষের ফাইনাল পরীক্ষা শুরু হবে। এরআগে গত ১৭ জানুয়ারি স্নাতক চতুর্থ বর্ষ ও স্নাতকোত্তরের পরীক্ষা শুরু হয়।

বুধবার (১৭ ফেব্রুয়ারি) রাতে বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

অনলাইনে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ১৬৩তম একাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান উপাচার্য।

উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, ‘মার্চের ১ তারিখ থেকে আমরা প্রতিটি বিভাগকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বর্ষের সেমিস্টার ফাইনাল পরীক্ষা নেয়ার নির্দেশ দিয়েছি। বিভাগগুলো তাদের সুবিধামত পরীক্ষা নিবে।’

পরীক্ষার সময় হল খোলা হবে কিনা এমন প্রশ্নের জবাবে উপাচার্য বলেন, ‘আজকে শুধুমাত্র পরীক্ষা শুরুর বিষয় নিয়ে আলোচনা হয়েছে। হল খোলা নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। আপাতত সরকারি সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত হলসমূহ বন্ধ থাকবে। পরে সরকারের পক্ষ থেকে হল সিদ্ধান্ত নিলে আমরা হল খোলে দিব।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.