Sylhet Today 24 PRINT

মোগলাবাজার থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

সংবাদ বিজ্ঞপ্তি |  ১৮ ফেব্রুয়ারী, ২০২১

সিলেট মহানগর পুলিশের মোগলাবাজার থানায় জানুয়ারি ২০২১ মাসের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায়  থানা প্রাঙ্গণে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন শাহপরান (রহ.) থানার সৈয়দ আনিসুর রহমান।

ওপেন হাউজ ডে’র অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম।

আরও উপস্থিত ছিলেন- সিলেট মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. সোহেল রেজা, শাহপরাণ  (রহ.) থানার সহকারী পুলিশ কমিশনার  (অতিরিক্ত দায়িত্বে মোগলাবাজার থানা) মাইনুল আবছার, মোগলাবাজার থানার অফিসার ইনচার্জ শামসুদ্দোহা, মোগলাবাজার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. ফরিদ উদ্দিন খাঁনসহ  অফিসার ও ফোর্সগণ।

এছাড়া অনুষ্ঠানে মোগলাবাজার থানার সকল শ্রেনী পেশার লোকজন, রাজনৈতিক নেতৃবৃন্দ সহ সর্বস্তরের প্রায় ২ শত জন লোক উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে স্থানীয় মোগলাবাজার থানা এলাকার আওলামীলীগের নেতৃবৃন্দ সহ ইউনিয়ন পর্যায়ে নেতৃবৃন্দ ও বিভিন্ন স্তরের লোকজন বক্তব্য রাখেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.