Sylhet Today 24 PRINT

নগরীতে র‌্যাব ও ভোক্তা অধিকারের অভিযানে ৫ প্রতিষ্ঠানে জরিমানা

নিজস্ব প্রতিবেদক  |  ১৮ ফেব্রুয়ারী, ২০২১

র‌্যাব-৯ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ অভিযানে সিলেট নগরের ৫ প্রতিষ্ঠানকে ১ লাখ ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (১৭ ফেব্রুয়ারি) পৃথক অভিযানে প্রতিষ্ঠানগুলোকে এ জরিমানা করা হয়।

বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) র‌্যাব-৯ এর গণমাধ্যম বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

জানা গেছে, বুধবার দুপুরে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৯, সদর কোম্পানী (সিলেট ক্যাম্প) এর একটি আভিযানিক দল মেজর শওকাতুল মোনায়েম, সহকারী পুলিশ সুপার (এএসপি) আফসান আলম ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক (মেট্রো) শ্যামল পুরকায়স্থের সমন্বয়ে গঠিত টিম নগরের কোতোয়ালী থানা এলাকায় অভিযান চালিয়ে সিসনস রেস্টুরেন্ট এন্ড ক্যাফে’কে ১০ হাজার টাকা, ক্রিমোক্যাফি’কে ৫ হাজার টাকাসহ মোট ১৫ হাজার টাকা জরিমানা করেছে।

একই দিন পৃথক অভিযানে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৯, স্পেশাল কোম্পানী (ইসলামপুর ক্যাম্প) এর একটি আভিযানিক দল অতিরিক্ত পুলিশ সুপার মো. সামিউল আলম এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আমিরুল ইসলাম সমন্বয়ে গঠিত টিম কোতোয়ালী থানা এলাকায় অভিযান চালিয়ে শাহজালাল স্পেশালফুডসকে ২৫ হাজার টাকা, ইউরোফুডসকে ৬০ হাজার টাকা, থ্রিস্টারকে ২৫ হাজার টাকাসহ মোট ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করেছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.