Sylhet Today 24 PRINT

মাধবপুরে ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মাধবপুর প্রতিনিধি |  ১৮ ফেব্রুয়ারী, ২০২১

হবিগঞ্জের মাধবপুরে ভারতীয় ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) ভোররাতে কাশিমনগর পুলিশ ফাঁড়ির এসআই দেবাশিষ তালুকদার উপজেলার সমদিপুর এলাকায় অভিযান চালিয়ে ৫০ বোতল ফন্সিডিলসহ তাদের গ্রেপ্তার করেন।

গ্রেপ্তারকৃতরা হচ্ছে উপজেলার ধর্মঘর ইউনিয়নের মেহেরগাও গ্রামের মোহন মিয়ার ছেলে শাহ আলম (২৮) ও কালিকাপুর গ্রামের আসাদ আলীর ছেলে রনি মিয়া (২৪)।

পুলিশ জানিয়েছে, তাদের আটক করে ব্যাগ তল্লাশী করে ৫০ বোতল ভারতীয় ফেন্সিডিল পাওয়া যায়। পরে এগুলো জব্দ করে মাধবপুর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে দুজনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। এ মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.