Sylhet Today 24 PRINT

গোলাপগঞ্জে দুই মাদকব্যবসায়ী গ্রেপ্তার

গোলাপগঞ্জ প্রতিনিধি |  ১৯ ফেব্রুয়ারী, ২০২১

সিলেটের গোলাপগঞ্জে মাদকবিরোধী অভিযান চালিয়ে ২৫০ গ্রাম গাঁজা সহ দুই মাদকব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ।

শুক্রবার দুপুরে  পৌর এলাকার সরস্বতী কামারগাঁও গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামীরা হলো সরস্বতী গ্রামের মৃত আব্দুস সোবহানের পুত্র মোঃ রফিক উদ্দিন (৫২)  মৃত আব্দুর রহিম ওরফে ফকিরের পুত্র জিলু মিয়া(৪২)।

তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনেগোলাপগঞ্জ মডেল থানায় একটি মামলা (মামলা নং-১৬, তারিখ-১৯/০২/২০২১খ্রিঃ) দায়ের করা হয়েছে।  

পুলিশ সূত্রে জানা যায়, গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরীর দিক নির্দেশনায় গোলাপগঞ্জ উপজেলাকে মাদক মুক্ত করার লক্ষে এসআই (নিরস্ত্র) সুরঞ্জিত কুমার দাশের নেতৃত্বে স্বরসতী গ্রামে মাদকদ্রব্য উদ্ধার বিশেষ অভিযান পরিচালনা করা হয়৷ এসময় পেশাদার মাদক ব্যবসায়ী রফিক উদ্দিন ও জিলু মিয়াকে ২৫০ গ্রাম গাঁজা সহ গ্রেপ্তার করা হয়।
 
এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন। গোলাপগঞ্জকে মাদকমুক্ত করতে পুলিশে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.