Sylhet Today 24 PRINT

বাহুবলে ভিডিও ধারণ করে একাধিকবার ভাবিকে ধর্ষণের অভিযোগ

হবিগঞ্জ প্রতিনিধি |  ১৯ ফেব্রুয়ারী, ২০২১

স্বামী সিএনজি চালিত অটোরিকশা চালান। এ কারণে প্রায়ই রাতে বাহিরে থাকেন। এই সুযোগে চাচাতো দেবরের কুনজর পড়ে ভাবির উপর। একদিন রাতে ভাবির ঘরে ঢুকে জোরপূর্বক ধর্ষণ করে। ধর্ষণের দৃশ্য মুঠোফোনে ভিডিও ধারণ করে রাখেন দেবর।

এরপর ভিডিও ফেসবুকে ছেড়ে দেওয়ার ভয় দেখিয়ে দিনের পর দিন ধর্ষণ করে আসছে। অবশেষে নিজের বন্ধুদের দিয়েও ভাবিকে ধর্ষণ করাতে চাইলে রাজি হননি ওই নারী। এ সময় ভাবিকে মারপিট করলে প্রকাশ পায় সব ঘটনা। ঘটনাটি হবিগঞ্জের বাহুবল উপজেলার।

বৃহস্পতিবার বিকেলে ওই নারী ডাক্তারি পরিক্ষার জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি হয়েছেন।

তিনি জানান, ৫ বছর আগে তার বিয়ে হয়। তার স্বামী পেশায় সিএনজি চালিত অটোরিকশার চালক। প্রায়ই জীবিকার তাগিদে বাইরে থাকেন। এ সুযোগে চাচাতো দেবর ওয়াহিদ মিয়া (২২) তাকে বিরক্ত করত। প্রায়ই সে কুপ্রস্তাব দিতো। কিন্তু লজ্জায় তিনি বিষয়টি কাউকে জানাতেন না। সম্প্রতি ওয়াহিদ মিয়া গভীররাতে ঘরে ঢুকে জোরপূর্বক ধর্ষণ করে এবং ধর্ষণের ভিডিও করে রাখে। পরবর্তীতে ভিডিও ফেসবুকে ছেড়ে দেওয়ার কথা বলে ঘরে ও বিভিন্ন স্থানে নিয়ে দিনের পর দিন ধর্ষণ করে আসছে।

গত মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) গভীর রাতে বাড়ির পাশে করাঙ্গী নদীর পাড়ে একটি ঝোপে নিয়ে যায় ভাবিকে। সেখানে ওয়াহিদ মিয়া নিজে ধর্ষণের পর তার তিন বন্ধুর সাথেও শারীরিক সম্পর্ক করতে বলে। এতে ওই নারী রাজি না হওয়া তাকে মারপিট করে ওয়াহিদ। এক পর্যায়ে ওই নারী চিৎকার করলে পরিবারের লোকজন ও এলাকাবাসী ঘটনাস্থলে পৌছে ওই নারীকে উদ্ধার করেন। এসময় স্থানীয় লোকজন বিষয়টি সমাধানের আশ্বাস দেন।

গত বুধবার (১৭ ফেব্রুয়ারি) বিষয়টি সমাধানের কথা থাকলেও সমাধান না হওয়ায় বৃহস্পতিবার বিকেলে ডাক্তারি পরিক্ষার জন্য ওই নারী হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি হন।

এব্যাপারে বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান বলেন, ‘বিষয়টি শুনেছি। তবে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে পদক্ষেপ নেয়া হবে।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.