Sylhet Today 24 PRINT

শাবি ছাত্রীর মেসে চুরি

শাবি প্রতিনিধি |  ১৯ ফেব্রুয়ারী, ২০২১

সিলেট নগরীর সুবিদ বাজার সংলগ্ন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ছাত্রীদের মেসে চুরির ঘটনা ঘটেছে।

শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) ভোর আনুমানিক ৪টার দিকে সুবিদ বাজারস্থ নূরানী পুকুরপারের ১০/৯ ত্রয়ী কুঠিরে এ চুরির ঘটনা ঘটে বলে নিশ্চিত করেন ভুক্তভোগী শিক্ষার্থীরা।

এসময় তাদের একটি ল্যাপটপ, নগদ এগারো হাজার টাকা এবং জুয়েলারিসহ অন্যান্য জিনিসপত্র চুরি হয় বলে লিখিত বক্তব্যে তারা উল্লেখ করেন। এ ঘটনার পর নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও উল্লেখ করেন তারা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.