Sylhet Today 24 PRINT

দক্ষিণ সুনামগঞ্জে ৭ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক  |  ১৯ ফেব্রুয়ারী, ২০২১

সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জ থেকে ৭ কেজি গাঁজাসহ মোছা. আম্বিয়া (৩৫) নামের এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে।

সে ওই উপজেলার লিমুলবাক ইউনিয়নের ধনপুর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।

শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে র‌্যাব-৯ এর একটি দল তাকে গ্রেপ্তার করে।

শুক্রবার বিকেলে র‌্যাব-৯ এর গণমাধ্যম বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

র‌্যাব সূত্রে জানা গেছে, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-৩ (সুনামগঞ্জ ক্যাম্পে) এর একটি আভিযানিক দল সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. আব্দুল্লাহ’র নেতৃত্বে দক্ষিণ সুনামগঞ্জ থানার শিমুলবাক ইউপির ধনপুর গ্রামের পাকা রাস্তার ওপর আভিযান পরিচালনা করে ৭ কেজি গাঁজা জব্দসহ মাদক কারবারি মোছা. আম্বিয়াকে গ্রেপ্তার করে। এ ঘটনায় স্থানীয় থানায় ওই নারীর বিরুদ্ধে র‌্যাব বাদী হয়ে মাদক আইনে মামলা করেছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.