Sylhet Today 24 PRINT

সিলেটে দুটি ইলেকট্রনিক ডেটোনেটর উদ্ধার

নিজস্ব প্রতিবেদক  |  ২০ ফেব্রুয়ারী, ২০২১

সিলেট নগরের পীরেরবাজার এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় দুটি ইলেকট্রনিক ডেটোনেটর উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) রাতে গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব-৯ এগুলো উদ্ধার করে।

ডেটোনেটরগুলো পাথর ও কয়লা খনিতে ব্যবহার বিস্ফোরণ কাজে ব্যবহার করা হয়।

শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) সকালে র‌্যাব-৯ এর গণমাধ্যম বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

জানা গেছ, মেজর শওকাতুল মোনায়েম, লেফট্যান্টে কমান্ডার সিঞ্চন আহমেদ এবং সহকারী পুলিশ সুপার (এএসপি) আফসান-আল-আলমের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করে র‌্যাব। এরপর উদ্ধারকৃত ইলেকট্রনিক ডেটোনেটরগুলো শাহপরাণ থানায় সাধারণ ডায়রি করে হস্তান্তর করা হয়।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.