Sylhet Today 24 PRINT

দিরাইয়ে শীতবস্ত্র বিতরণ

দিরাই প্রতিনিধি  |  ২০ ফেব্রুয়ারী, ২০২১

সুনামগঞ্জের দিরাইয়ে তৈয়মুন্নেছা ফাউন্ডেশন সিলেটের সহায়তায় ও দিরাই অনলাইন প্রেসক্লাবের আয়োজনে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

শুক্রবার দুপুরে দিরাই হাসপাতালের কালনী মিডিয়া প্রাঙ্গণে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট জেলার অতিরিক্ত পিপি অ্যাডভোকেট শামসুল ইসলাম।

এ উপলক্ষে সভায় সভাপতিত্ব করেন দিরাই অনলাইন প্রেসক্লাবের সভাপতি মুজাহিদুল ইসলাম সর্দার।

দিরাই প্রেসক্লাবের অর্থসম্পাদক সৈদুর রহমান তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দিরাই উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মোহন চৌধুরী, সিলেট জেলা আইনজীবি সমিতির সাবেক যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট দেলোয়ার হোসেন দিলু, তৈয়মুন্নেছা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক এডভোকেট কবির আহমদ বাবর, দিরাই প্রেসক্লাব সভাপতি সামছুল ইসলাম সরদার খেজুর, হাওর উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক খালেদ মিয়া, জ্যেষ্ঠ সাংবাদিক অ্যাডভোকেট আনোয়ার হোসেন যুবলীগ নেতা হারুন সর্দার।

উপস্থিত ছিলেন প্রভাষক মোস্তাহাব হোসেন, শিক্ষানবিশ আইনজীবী ইমদাদ সরদার প্রমুখ। সভা শেষে শীতার্তের হাতে শীতবস্ত্র তুলে দেন অতিথিরা।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.