Sylhet Today 24 PRINT

গোলাপগঞ্জে মাদকসহ ব্যবসায়ী গ্রেপ্তার

গোলাপগঞ্জ প্রতিনিধি |  ২০ ফেব্রুয়ারী, ২০২১

সিলেটের গোলাপগঞ্জে ২ বোতল ফেন্সিডিল ও ১ বোতল অফিসার চয়েজ মদসহ জুবের আহমদ (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ।

শনিবার (২০ ফেব্রুয়ারি) উপজেলার পৌর এলাকার টিকরবাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী- কানাইঘাট উপজেলার ব্রাহ্মণ গ্রামের সামছুল হকের ছেলে৷ বর্তমানে সে  গোলাপগঞ্জ উপজেলার পৌর এলাকার ফুলবাড়ি পূর্বপাড়া গ্রামে বসবাস করছে।

গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মো. হারুনুর রশিদ চৌধুরী আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা (মামলা নং- ১৭) দায়ের করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.