Sylhet Today 24 PRINT

শিমুল বাগানে পর্যটকদের ভিড়, সড়কজুড়ে যানজট

তাহিরপুর প্রতিনিধি  |  ২০ ফেব্রুয়ারী, ২০২১

বসন্তের শুরুতে সুনামগঞ্জেরর তাহিরপুর উপজেলার শিমুল বাগানে তিন হাজারের অধিক গাছের ডালে ডালে ফুটেছে শিমুল ফুল। আর সেই আকর্ষণে পর্যটক ও দর্শনার্থীদের ঢল নেমেছে। এদিকে শিমুল বাগানে আসা যাওয়ার জন্য মানিগাও-গুটিলা-বাদাঘাট সড়কটি সরু থাকায় যানজট লেগেই থাকে সবসময়।

শুক্রবার সরকারি ছুটি থাকায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকদের ভির লক্ষ্য করা গেছে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের জয়নাল আবেদিন শিমুল বাগানে ও সড়কটিতে।

শিমুল বাগানের সড়কে যানযটে আটকে থাকা ঢাকা থেকে আসা সাজিদ মিয়া বলেন, গুরুত্বপূর্ণ এই সড়কটিতে বেহাল অবস্থা বিরাজ করছে। একে ত সড়কটিতে ছোট দুটি গাড়ি ক্রসিং করা যায় না ফলে দীর্ঘক্ষণ অপেক্ষা করে শিমুল বাগানে যেতে হয়েছে। আর সড়কটি মেরামত করাও প্রয়োজন।

সিএনজি অটোরিকশা চালক সুজন মিয়া জানান, এই সড়কটি দিয়ে সিএনজি অটোরিকশা ক্রসিং করাই দায় হয়ে পড়ে। আর যদি কোন বড় গাড়ি আসে তাহলে আর ক্রসিং করা যায় না। ফলে যানজট লেগে যায়। বিকল্প সড়কও নেই যে আমরা যাব। সড়কটি আরও বড় ও মেরামত হলে পর্যটক ও দর্শনার্থীদের নিয়ে চলাচল করতে ভোগান্তির শিকার হতে হত না।

মানিগাও-গুটিলা- বাদাঘাট সড়ক দিয়ে চলাচলকারী মানিগাঁও গ্রামের বাসিন্দা খুরশেদ আলম জানান, এই সড়কটি দিয়ে শুধু শিমুল বাগান নয়, বারেকটিলা, যাদুকাটা নদী, শহীদ সিরাজ লেকসহ বিভিন্ন পর্যটন এলাকায় বিভিন্ন যানবাহন পর্যটক ও দর্শনার্থীদের নিয়ে যাতায়াত করে। কিন্তু এই সড়কে মেরামত করা ও সড়কটি বড় করা খুবেই প্রয়োজন। সড়কটি ছোট হওয়ায় যানজট লেগেই থাকে। ফলে আগত পর্যটক ও দর্শনার্থীরা ক্ষোব প্রকাশ করেন।

উত্তর বড়দল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম জানান, মানিগাও-গুটিলা-বাদাঘাট সড়কে যানজট লেগেই থাকে। আজ নিজেই দাঁড়িয়ে থেকে যানজট নিরসন করেছি। যানজট থেকে মুক্তি পেতে হলে সড়কটি বড় করতে হবে। না হলে এর থেকে মুক্তি পাওয়া যাবে না।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.