Sylhet Today 24 PRINT

একুশের প্রথম প্রহরে সিসিকের শ্রদ্ধা নিবেদন

সিলেটটুডে ডেস্ক |  ২১ ফেব্রুয়ারী, ২০২১

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছে সিলেট সিটি করপোরেশন।

সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে একুশের প্রথম প্রহরে সিসিকের কাউন্সিলর, কর্মকর্তা-কর্মচারিদের নিয়ে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.