Sylhet Today 24 PRINT

দক্ষিণ সুরমায় পাঁচ জুয়াড়ি ও এক পলাতক আসামি গ্রেপ্তার

সিলেটটুডে ডেস্ক  |  ২১ ফেব্রুয়ারী, ২০২১

সিলেটে দক্ষিণ সুরমায় পাঁচ জুয়াড়ি ও এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) রাতে পৃথক দুটি অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

মহানগর পুলিশের গণমাধ্যম শাখা সূত্রে জানা গেছে, শুক্রবার রাত ৮টার দিকে থানার একদল পুলিশ অভিযান চালিয়ে দক্ষিণ সুরমার টেকনিক্যাল রোডস্থ লিলু মিয়ার কলোনি ও সিলাম চকেরবাজারস্থ মেসার্স আব্দুল হক ভেরাইটিজ স্টোর থেকে জুয়া খেলারত অবস্থায় ৫ জনকে গ্রেপ্তার করে।

গ্রেফতারকৃতরা হচ্ছেন মো. লিলু মিয়া (৬০), জাকির হোসেন (৫৫), সিরাজ মিয়া (৬০), ফয়েজ মিয়া (২৫) ও ফয়জুর রহমান (৩৫)। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

অপরদিকে শুক্রবার রাত ৭টার দিকে দক্ষিণ সুরমা থানার এক মামলার আদালতের পরোয়ানাভুক্ত পলাতক আসামি মো. সোহেল মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.