Sylhet Today 24 PRINT

নগরীতে বিয়ারসহ দুজন গ্রেপ্তার

সিলেটটুডে ডেস্ক  |  ২১ ফেব্রুয়ারী, ২০২১

সিলেট নগরের খাসদবির এলাকা থেকে ৪ পিস বিয়ারসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হচ্ছে কোতোয়ালী থানার যতরপুর এলাকার ৪৬ নবপুষ্পর হাবিবুল্লাহ সরকারের ছেলে খোরশেদ আলম (৪১) ও পটুয়াখালি জেলার বাউফল থানাধীন গ্রামের হোসনাবাদ এলাকার আব্দুর কাশিম মৃদার ছেলে মাসুদ রানা লতিফ (৪২)।

শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) গোপন তথ্যের ভিত্তিতে বিমানবন্দর থানার উপ পরিদর্শক (এসআই) পলাশ চন্দ্র দাশ, সহকারী উপ পরিদর্শক (এএসআই) রিমন খাঁন ও সহকারী উপ পরিদর্শক (এএসআই) আল আমিন এই অভিযান পরিচালনা করেন।

মহানগর পুলিশের গণমাধ্যম শাখা থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

এ ঘটনায় শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) বিমানবন্দর থানায় উপ পরিদর্শক (এসআই) পলাশ চন্দ্র দাশ বাদী হয়ে মাদক আইনে মামলা করেছেন। শনিবার (২০ ফেব্রুয়ারি) তাদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে পুলিশ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.