Sylhet Today 24 PRINT

মাধবপুরে ৩০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মাধবপুর প্রতিনিধি |  ২১ ফেব্রুয়ারী, ২০২১

হবিগঞ্জের মাধবপুরে ৩০ কেজি গাঁজাসহ রাজ লাল রাজ প্রধান (২৮) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২১ ফেব্রয়ারি) ভোর রাতে সুরমা চা বাগানের ২০ নম্বর এলাকার বাংলা টিলায় অভিযান চালিয়ে তাকে গাঁজাসহ গ্রেপ্তার করা হয়। সে ওই বাগানের চৌতন রাজ প্রধানের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সূত্রে খবর পেয়ে রোববার ভোররাতে তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ গোলাম মোস্তফার নেতৃত্বে একদল পুলিশ সুরমা চা বাগানের ২০ নম্বর এলাকার বাংলা টিলায় অভিযান চালায়। এসময় ৩০ কেজি গাঁজাসহ রাজকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। এসময় তার সহযোগীরা পালিয়ে যায়।

এ ঘটনায় মাধবপুর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.