বিশ্বনাথ প্রতিনিধি | ২১ ফেব্রুয়ারী, ২০২১
সিলেটের বিশ্বনাথে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস। অমর একুশের প্রথম প্রহরে রাত ১২টা এক মিনিটে উপজেলা সদরস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে গভীর শ্রদ্ধার সাথে ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
রোববার (২১ ফেব্রুয়ারি) রাত ১২টা ১ মিনিটে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কর্মকর্তাদের সাথে নিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন উপজেলা নির্বাহী অফিসার বর্ণালী পাল।
এরপর শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন সিলেট জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম নুনু মিয়া।
এরপর পর্যায়ক্রমে শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলী অর্পণ করেন বিশ^নাথ থানা প্রশাসন, পৌরসভা, উপজেলা আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা, উপজেলা জাতীয় পার্টি, বিশ্বনাথ পল্লী বিদ্যুৎ, এম. মজনু ফোরাম বিশ্বনাথসহ আরও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতারা।
সূর্যদয়ের সাথে সাথে দীর্ঘ সারিতে দাঁড়িয়ে একে একে পুস্পস্তবক অর্পণ করেন বিশ্বনাথ প্রেসক্লাব, রামসুন্দর অগ্রগামী সরকারি মডেল উচ্চ-বিদ্যালয়, বিশ্বনাথ উপজেলা মহিলা আওয়ামী লীগ, বিশ্বনাথ ডেফোডিল এসোসিয়েশন, ফারিয়া বিশ্বনাথ, পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি), বিয়াম ল্যাবরেটরি স্কুল, আলহাজ্ব মনু মিয়া স্মৃতি সংসদ, উপজেলা কিন্ডার গার্ডেন এসোসিয়েশন, ইউকে বাংলা আওয়ামী লীগ।
দুপুর ১২টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা বিআরডিবি হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বর্ণালী পালের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম নুনু মিয়া, ভুমি কর্মকর্তা কামরুজ্জামান, থানার ওসি শামীম মুসা, সদর ইউনিয়ন চেয়ারম্যান ছয়ফুল হক, মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল ওয়াহিদ, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা আব্দুস শহীদ হোসেন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মহিউদ্দিন, ইসলামি ফাউন্ডেশনের সুপাভাইজার জামাল উদ্দিন, মহিলা আওয়ামী লীগ সভাপতি অধ্যাপিকা আফিয়া বেগম, সেচ্ছাসেবকলীগ নেতা সিরাজুল ইসলাম সিরাজ, বিশ্বনাথ প্রেসক্লাবের দপ্তর সম্পাদক আব্দুস সালাম প্রমুখ।