Sylhet Today 24 PRINT

জগন্নাথপুরে একুশের প্রভাতে শহীদ মিনারে ঢল

জগন্নাথপুর প্রতিনিধি |  ২১ ফেব্রুয়ারী, ২০২১

একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রভাতে আজ রোববার সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা সদরের কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে ঢল নামে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের।

সকালে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষাশহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান।

এরপর মুক্তিযোদ্ধা সংসদ, জগন্নাথপুর থানা, পৌরসভা, আওয়ামী লীগ, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সভায় বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান, ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী, মুক্তিযোদ্ধা আব্দুল হক, প্রেসক্লাব সভাপতি শংকর রায়, পৌর কাউন্সিলর সাফরোজ ইসলাম।

এরআগে সকালে সাড়ে ৭টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে থেকে প্রভাতফেরি নিয়ে নেতৃবৃন্দ কেন্দ্রীয় শহীদ মিনারে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.