Sylhet Today 24 PRINT

ছাতকে ভারতীয় ৮৫০ কেজি পোস্তা দানাসহ গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক  |  ২১ ফেব্রুয়ারী, ২০২১

সুনামগঞ্জের ছাতকে আমদানি শুল্ক ও কর ফাকি দেওয়া ভারতীয় ৮৫০ কেজি পোস্তা দানাসহ দুই চোরাকারবারীক গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার বিকেলে র‌্যাব-৯ এর একটি দল ছাতক থানার দক্ষিণ বাগবাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তারকৃতরা হচ্ছে চাঁদপুরের হাজীগঞ্জের খিলপাড়া গ্রামের মো. জয়নাল আবেদীনের ছেলে মো. সোহেল (২৭) ও কিশোরগঞ্জের অষ্টগ্রামের আনোয়ারপুর গ্রামের মৃত লাল মিয়ার ছেলে মো. মোহন (২৮)।

রোববার র‌্যাব-৯ এর গণমাধ্যম বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

র‌্যাব সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৯ সিপিএসসি (ইসলামপুর ক্যাম্প) এর একটি আভিযানিক দল কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. সামিউল আলমের নেতৃত্বে সুনামগঞ্জ জেলার ছাতক থানার দক্ষিণ বাগবাড়ি (বাংলাদেশ রেলওয়ের অফিসার্স রেস্ট হাউজে উত্তর পাশের্^) এলাকায় অভিযান চালায়। এসময় আমদানী শুল্ক ও কর ফাকি দেওয়া ভারতীয় ৮৫০ কেজি পোস্তা দানা ও একটি পিকআপসহ দুইজন চোরাকারবারী মো. সোহেল ও মো. মোহনকে করা হয়।

এ ঘটনায় র‌্যাব বাদী হয়ে স্থানীয় থানায় তাদের বিরুদ্ধে মামলা করেছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.