Sylhet Today 24 PRINT

কমলগঞ্জে মাতৃভাষা দিবসে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

কমলগঞ্জ প্রতিনিধি  |  ২১ ফেব্রুয়ারী, ২০২১

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জের মাধবপুর মণিপুরী ললিতকলা একাডেমিতে কবিতা আবৃতি, নৃত্য ও সংগীতানুষ্ঠান হয়েছে। এ উপলক্ষে আদমপুর মণিপুরী কালচারাল কমপ্লেক্সে আলোচনা সভা ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

রোববার (২১ ফেব্রুয়ারি) বেলা ১২টায় মনিপুরীদের দু’টি পৃথক স্থানে ভাষা দিবসের অনুষ্ঠান হয়।

রোববার বেলা ১২টায় মাধবপুর শিববাজারে মণিপুরি ললিতকলা একাডেমির আয়োজনে মণিপুরি ললিতকলা একাডেমির নাট্য প্রশিক্ষক শুভাশীস সিনহা ও বিধান সিনহার সঞ্চালনায় শিশুদের ভাষা দিবস ও কবিতা আবৃত্তি পরিবেশন হয়। এ পর্বে মণিপুরি সম্প্রদায়ের বাহিরের শিশুরা অংশ নেয়। এরপর শিশুদের অংশগ্রহণে সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

দ্বিতীয় পর্বে মণিপুরি ললিতকলা একাডেমির সংগীত প্রশিক্ষক সুতপা সিনহার সঞ্চালনায় একাডেমির সংগীত শিক্ষার্থীদের অংশগ্রহণে অমর একুশের দলীয় কালজয়ী গান ও বাংলা ও মণিপুরি ভাষায় সালাম সালম গানটি পরিবেশন করা হয়। একাডেমির নাট্য প্রশিক্ষক সুভাশীস সিনহার কোরিওগ্রাফিতে একুশের গীতি নাট্য পরিবেশন করা হয়। এরপর শিশু শিল্পীদের অংশ গ্রহণে নৃত্য পরিবশন হয়। সব শেষে কাবতা আবৃতিতে ও হাতের লেখায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।

মণিপুরী ললিত কলা একাডেমি অমর একুশ মহান ভাষা দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জ্যেষ্ঠ সাংবাদিক তৌহিদুর রহমান, মুজিবুর রহমান, আব্দুল গফুর চৌধুরী মহিলা কলেজের প্রভাষক রাবেয়া খাতুন, প্রভাষক সেলিম চৌধুরী, প্রভাষক হামিদা খাতুন, সাংবাদিক পিন্টু দেবনাথ, মোনায়েম খান, নৃত্য প্রশিক্ষক অনিল সিংহ প্রমুখ।

অপরদিকে বেলা ১২টায় আদমপুর মণিপুরি কালচারাল কমপ্লেক্সে অমর একুশ মহান ভাষা দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মৈতৈ মণিপুরিদের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। একই সাথে ৫৪ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

আদমপুর মণিপুরি কালচারাল কমপ্লেক্সে আলোচনা পর্বে সভাপতিত্ব করেন এথনিক কমিউিনিটি ডেভেলপম্যান্ট অর্গানাইজেশনের চেয়ারপার্সন ইন্দ্রজীত সিংহ।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মণিপুরি কালচারাল কমপ্লেক্সের আহ্বায়ক জয়ন্ত সিংহ, মণিপুরি সাহিত্য সংসদের সভাপতি ধীরেন্দ্র সিংহ, কুঞ্জ রানী সিনহা প্রমুখ।

আলোচনা পর্বে স্বাগত বক্তব্য রাখেন এথনিক কমিউিনিটি ডেভেলপম্যাািন্টি অর্গানাইজেশনের পরিচালক লক্ষী কান্ত সিংহ।

আলোচনাকালে মণিপুরী নেতৃবৃন্দরা দেশের সকল ক্ষুদ্র ও ন-ৃগোষ্ঠীর সংস্কৃতি ও ভাষা সংরক্ষণের দাবি জানান। সিলেট অঞ্চলের নৃ-ত্বাত্ত্বিক জনগোষ্ঠীর ঐতিহ্যকে রক্ষার জন্য এ অঞ্চলে একটি নৃ-ত্বাত্ত্বিক জনগোষ্ঠী যাদুঘর স্থাপনের দাবি জানান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.