Sylhet Today 24 PRINT

চুনারুঘাট সীমান্তে গাঁজাসহ যুবক আটক

চুনারুঘাট প্রতিনিধি  |  ২২ ফেব্রুয়ারী, ২০২১

হবিগঞ্জের চুনারুঘাটের সীমান্তবর্তী চাকলাপুঞ্জি এলাকায় ১৩ কেজি ৫০০ গাঁজাসহ কৃষাণ কর্মকার (২০) নামে এক মাদক কারবারিকে আটক করেছে বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি)।

সে উপজেলার সাতছড়ি সুন্দর টিলার উত্তম কর্মকারের ছেলে।

বিজিবি সূত্রে জানা গেছে, সোমবার (২২ ফেব্রুয়ারি) বিকালে ওই এলাকায় (১৯৭৫/৮) এস পিলারের বাংলাদেশ অভ্যন্তরে চিমটিবিল সীমান্তের বিজিবি সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাঁজাসহ মাদক কারবারি কৃষাণ কর্মকারকে আটক করে।

চিমটিবিল সীমান্তের দায়িত্বে থাকা বিজিবি সহকারি পরিচালক (এডি) নাসির উদ্দিন চৌধুরী বলেন, ‘আটক মাদক কারবারিকে চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.