Sylhet Today 24 PRINT

প্রায় ১৪শ’ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক |  ২৩ ফেব্রুয়ারী, ২০২১

সিলেট নগর থেকে ১৩৭৭ পিস ইয়াবাসহ বিপ্লব দেবনাথ (২০) এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব-৯। গ্রেপ্তারকৃত বিপ্লব জকিগঞ্জের লক্ষীরায়ের চক গ্রামের মৃত মৃত নিপেন্দ্র দেবনাথের ছেলে।

সিলেট এমএজি ওসমানী মেডিকেল রোড এলাকা থেকে সোমবার সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করা হয়।

এরপর মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে কোতোয়ালি থানা পুলিশ বিপ্লবকে মাদক মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে।

র‌্যাব-৯ সিলেটের এএসপি (মিডিয়া) আফসান-আল-আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.