Sylhet Today 24 PRINT

জগন্নাথপুরে ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

জগন্নাথপুর প্রতিনিধি |  ২৪ ফেব্রুয়ারী, ২০২১

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়নের রসুলগঞ্জ বাজারে ট্রাক্টরের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছেন। নিহত যুবকের নাম নাজির হোসেন। তিনি পাটলী ইউনিয়নের লোহারগাঁও গ্রামের সিরাজ মিয়ার ছেলে।

মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যেকদর্শীরা জানান, নজির আহমদ মোটরসাইকেল চালিয়ে স্থানীয় রসুলগঞ্জ বাজারে প্রবেশকালে বাজারের সড়কে বিপরীত দিক থেকে আসা বেপরোয়া গতির একটি ট্রাক্টর মোটরসাইকেলটি ধাক্কা দিলে বাইক থেকে নজির আহমদ ছিটকে পড়ে গুরুত্বর আহত হন। স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এদিকে ট্রাক্টর চালক ঘটনাস্থল থেকে সুযোগ বুঝে পালিয়ে যায়।

জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ময়নাতদন্তের জন্য লাশটি বুধবার সুনামগঞ্জ মর্গে পাঠানো হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.