Sylhet Today 24 PRINT

কমলগঞ্জে অগ্নিকাণ্ডে ব্যবসায়ীর চার লাখ টাকার ক্ষতি

কমলগঞ্জ প্রতিনিধি  |  ২৪ ফেব্রুয়ারী, ২০২১

মৌলভীবাজারের কমলগঞ্জে অগ্নিকাণ্ডে একটি মুদির দোকান পুড়ে ব্যবসায়ীর প্রায় ৪ লাখ টাকার ক্ষতিসাধন হয়েছে বলে দাবি ব্যবসায়ীর।

উপজেলার মাধবপুর ইউনিয়নের ভান্ডারীগাঁও গ্রামে বিপিন সিনহার বাড়ির সামনে মোদীর দোকানে মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টায় আকস্মিকভাবে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী বিপিন সিনহা জানান, আকস্মিক বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে দোকান সম্পুর্ণরূপে পুড়ে গেছে। এতে প্রায় ৪ লাখ টাকার ক্ষতি হয়েছে।

মাধবপুর ইউনিনয়নের স্থানীয় সদস্য মোতাহের আলী জানান, ঘটনার সাথে সাথে প্রাথমিকভাবে স্থানীয়দের নিয়ে আগুন নেবানোর চেষ্টা করেছেন। ঘটনার খবর পেয়ে পরবর্তীতে কমলগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিস এ সিভিল ডিফেন্সের একটি দল এসে এক ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

মাধবপুর ইউনিয়নের চেয়ারম্যান পুষ্প কুমার কানু বলেন, ‘তারও ধারণা বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুন লেগেছে। তবে গ্রামবাসী ও ফায়ার সার্ভিস দল আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে আগুনে দোকানের সব সামগ্রী ও আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে।’

কমলগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিস এ সিভিল ডিফেন্সের ষ্টেশন অফিসার ভারপ্রাপ্ত লিডার ফারুকুল ইসলাম জানান, বিদ্যুৎ লাইনে ত্রুটি থাকার কারণে হয়তো আগুনের সূত্রপাত। তার ধারণা আগুনে প্রায় ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.