Sylhet Today 24 PRINT

শাবি কর্মচারী সমিতির নবকমিটির কাছে দায়িত্ব হস্তান্তর

শাবি প্রতিনিধি  |  ২৪ ফেব্রুয়ারী, ২০২১

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কর্মচারী সমিতি'র নির্বাচিত নব কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করা হয়েছে।

বুধবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে কর্মচারী সমিতির অফিস কক্ষে এ দায়িত্ব হস্তান্তর করা হয়।

দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে নব নির্বাচিত সভাপতি মো. সাহাজাহান সিরাজ, সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম। সহ-সভাপতি মো. শফিকুল ইসলাম, সমাজসেবা সম্পাদক ফয়সাল খান, দপ্তর সম্পাদক তারেক মিয়া, সহসাধারণ সম্পাদক মো. জুয়েল মিয়া, কোষাধ্যক্ষ আরিফ আলী, সাংগঠনিক সম্পাদক মো. মোখলেছুর রহমান, ক্রীড়া সম্পাদক মো. দিলোয়ার হোসাইন, শিক্ষা-সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক মনিরুজ্জামান এবং তথ্য ও প্রচার সম্পাদক মো. আসাদুজ্জামান, নির্বাহী সদস্য মো. আব্দুর রউফ, রাকেশ চন্দ্র দাস উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.