Sylhet Today 24 PRINT

আওয়ামী লীগ নেতা নাদেলের পিতৃবিয়োগ

নিজস্ব প্রতিবেদক |  ০৬ নভেম্বর, ২০১৫

মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক শফিউল আলম নাদেলের পিতা শামসুল আলম চৌধুরী মৃত্যুবরণ করেছেন। আজ রাত ৯ টা ৫০ মিনিটে ঢাকার একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

শামসুল আলম চৌধুরী দীর্ঘদিন ধরে দূরারোগ্য ক্যান্সারে ভূগছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৮০ বছর।

শফিউল আলম নাদেলের খালাতো ভাই সংস্কৃতিকর্মী মিশফাক আহমদ মিশু সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমকে শামসুল আলম চৌধুরীর মৃত্যুর খবর নিশ্চিত করে জানান, এখনো মরদেহ সিলেট নিয়ে আসা বা জানাযার ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি।

শামছুল আলম চৌধুরী নাটাব সিলেট, ইসলামপুরস্থ জালালাবাদ চক্ষু হাসপাতাল, সিলেট পরিবার পরিকল্পনা সমিতি, রেড ক্রিসেন্ট সোসাইটি, কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ, ডায়বেটিকস হাসপাতালসহ বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত ছিলেন। 


শোক: শামসুল আলম চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে জেলা ও মহানগর আওয়ামীলীগ, জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থা। 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.