Sylhet Today 24 PRINT

মাধবপুরে গাঁজাসহ অটোরিকশা চালক আটক

মাধবপুর প্রতিনিধি |  ২৫ ফেব্রুয়ারী, ২০২১

হবিগঞ্জের মাধবপুরে ১০ কেজি ৪শ গ্রাম গাঁজাসহ এক অটোরিকশা চালককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি)।

বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) সকালে মনতলা বিওপির হাবিলদার মহসিন মিয়ার নেতৃত্বে বিজিবির একটি টহলদল মনতলা- কমলপুর সড়কে অভিযানে চালিয়ে উপজেলার চৌমুহনী ইউনিয়নের রামনগর গ্রামের সাহেব আলীর ছেলে আবু মুসা (২৬) কে ১০ কেজি গাঁজাসহ আটক করে। এ সময় অটোরিকশাটিও জব্দ করেছে বিজিবি।

বিজ্ঞাপন

এদিকে একই দিন সকাল ১১টার দিকে পৃথক আরেকটি মনতলা বিওপির সুবেদার দেলোয়ার হোসেন এর নেতৃত্বে বিজিবির টহলদল অভিযান চালিয়ে কমলপুর কওমি মাদ্রাসা থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করে। এসময় কাউকে আটক করা যায়নি।

৫৫ বিজিবির অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল সামীন্নবী চৌধুরী অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান আটককৃতের বিরুদ্ধে মাধবপুর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.