Sylhet Today 24 PRINT

মাধবপুরে ভোক্তা অধিকার আইনে পাঁচ প্রতিষ্ঠানে জরিমানা

মাধবপুর প্রতিনিধি |  ২৫ ফেব্রুয়ারী, ২০২১

হবিগঞ্জের মাধবপুরে পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

খাদ্যে ভেজাল, নোংরা পরিবেশে খাবার পরিবেশন, ওজনে কম দেওয়ার অভিযোগে বৃহস্পতিবার (২৫ ফ্রেরুয়ারি) দুপুরে ভোক্তা অধিকার অধিপ্তরের এক অভিযানে তাদের জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার অধিদপ্তরের হবিগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা।

এসময় মাধবপুর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. মহিবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। অভিযানে মাধবপুর থানা পুলিশ সহায়তা করে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.