Sylhet Today 24 PRINT

সিসিকের সাবেক সচিব মুহিবুর রহমান আর নেই

সিলেটটুডে ডেস্ক |  ২৭ ফেব্রুয়ারী, ২০২১

সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) সাবেক সচিব মো. মুহিবুর রহমান আর নেই।

শনিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে সিলেট নগরীর একটি বেসরকারি হাসপাতাল চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃহিবুর রহমান হৃদরোগে আক্রান্ত ছিলেন বলে তার পারিবারিক সূত্রে জানা গেছে।

শনিবার বাদ এশা সিলেট হযরত শাহজালাল দরগাহ মাজার প্রাঙ্গণে মুহিবুর রহমানের জানাযার নামাজ অনুষ্ঠিত হয়।

পরে দরগাহ মাজার কবরস্থানে তাকে দাফন করা হবে।

এদিকে, সিসিকের সাবেক সচিব মুহিবুর রহমানের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সিটি মেয়র আরিফুল হক চৌধুরী।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.