Sylhet Today 24 PRINT

শ্রীমঙ্গলে ভারতীয় ২ ‘অনুপ্রবেশকারী’ আটক

শ্রীমঙ্গল প্রতিনিধি |  ২৮ ফেব্রুয়ারী, ২০২১

বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে ২ ভারতীয়কে আটক করেছে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)। তারা হলেন, গুরু দেব বর্মা (৪২) ও রাজিব দেব বর্মা। এ ঘটনায় বিজিবি শ্রীমঙ্গল থানায় অভিযোগ দায়ের করেছে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে বিজিবি জেসিও ৭৭৫৮ সুবেদার আবু তাহেরের নেতৃত্বে বিজিবির জওয়ানরা  ৭৮পি/১২ নম্বর পিলার অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করায় তাদেরকে অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে আটক করা হয়।

শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক তদন্ত হুমায়ুন জানান, তাদের বিরুদ্ধে বিজিবির অভিযোগের ভিত্তিতে দেশের আইন অনুযায়ী মামলা হয়েছে। শনিবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.