Sylhet Today 24 PRINT

মাধবপুরে ডাকাতের হামলায় পুলিশ,সাংবাদিকসহ আহত ৫

হবিগঞ্জ প্রতিনিধি |  ০৭ নভেম্বর, ২০১৫

হবিগঞ্জের মাধবপুরে ডাকাতের হামলায় ঘটনায় পুলিশ,সাংবাদিকসহ পাঁচজন আহত হয়েছেন।

ব্যক্তিগত অনুষ্ঠানে একটি মাইক্রোবাসে ব্রাহ্মণবাড়িয়ার নাছিরনগর যাওয়ার পথে শুক্রবার মধ্যরাতে আদাউর এলাকায় তারা হামলার শিকার হন বলে মাধবপুর থানার ওসি মোল্লা মনির জানিয়েছেন।

আহত পুলিশ কর্মকর্তা হলেন ব্রাহ্মণবাড়িয়া ট্রাফিক পুলিশ পরিদর্শক মো. বায়েজিদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি পীযূষ কান্তি আচার্য এই হামলায় আহত হন। আহত অন্যরা হলেন ব্যবসায়ী মো.আমিন,তার ভাতিজা এবং মাইক্রোবাসের চালক মোস্তাক মিয়া।

ওসি মনির বলেন,মাইক্রোবাসে করে পুলিশ কর্মকর্তাসহ অন্যরা নাছিরনগরে একটি অনুষ্ঠানে যাচ্ছিলেন। আদাউর এলাকায় খাসতি নদীর পাড়ে একদল ডাকাত তাদের গতিরোধ করে।

পুলিশ গিয়ে আহতদের উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.