Sylhet Today 24 PRINT

সিলেটে সমবায় দিবসের র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

সিলেটটুডে ডেস্ক |  ০৭ নভেম্বর, ২০১৫

সিলেট সমবায় বিভাগের উদ্যোগে ৪৪তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে সিলেটে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে বের হওয়া এ র‌্যালি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রিকাবীবাজারস্থ জেলা স্টেডিয়ামে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সিলেট বিভাগীয় সমবায় বিভাগের যুগ্ম নিবন্ধক খোরশেদ আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিভাগীয় কমিশনার জামাল উদ্দিন আহমদ।

এদিকে র‌্যালিতে সিলেট জনকল্যাণ সঞ্চয় সমবায় সমিতি লিমিটেড, সিলেট বাস্তুহীন সঞ্চয় সমবায় সমিতি, সূর্যের হাসি ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি, সিলহট্ট আলোর দিশারী ক্ষুদ্র সমবায় সমিতি, প্রগতি পথশিশু কল্যাণ সোসাইটি, মুক্তিযোদ্ধা বহুমুখী সমবায় সমিতি, ভাটিবাংলা মুক্তিযোদ্ধা সমবায় সমিতি, শাহজালাল (রহ.) ক্ষুদ্র ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতি, মনোবল সঞ্চয় ক্ষুদ্র সমবায় সমিতি, বসুন্ধরা সমবায় সমিতি অংশগ্রহণ করে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.