Sylhet Today 24 PRINT

চুনারুঘাটে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা

চুনারুঘাট প্রতিনিধি |  ০২ মার্চ, ২০২১

হবিগঞ্জের চুনারুঘাটে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে মো. কামাল মিয়া (২৭) নামে এক যুবককে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২ মার্চ) বিকেলে চুনারুঘাট সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিল্টন চন্দ্র পাল উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের কালিশিরি এলাকায় ইজারা বহির্ভূত স্থানে অভিযান পরিচালনা করেন। এ সময় মো. কামাল মিয়াকে অবৈধভাবে বালু উত্তোলনের প্রমাণ পেয়ে আটক করা হয়। পরে আদালত তাকে ৫০ হাজার টাকা জরিমানা করেন। এ অভিযানে চুনারুঘাট থানা পুলিশের একটি দল সহযোগীতা করেছেন। দন্ডপ্রাপ্ত মো. কামাল মিয়া ওই এলাকার বাসিন্দা।

চুনারুঘাট সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিল্টন চন্দ্র পাল বলেন, ‘আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.