Sylhet Today 24 PRINT

সিলেট চেম্বারের সাবেক সভাপতি সালাউদ্দিন আলী আহমদ আর নেই

নিজস্ব প্রতিবেদক |  ০৩ মার্চ, ২০২১

সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি ও সিলেটের বিশিষ্ট ব্যবসায়ী সালাউদ্দিন আলী আহমদ আর নেই।

বুধবার (৩ মার্চ) সকাল ৭ টায় নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

এ তথ্য নিশ্চিত করেছেন সিলেট সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আবু তাহের মো. শোয়েব।

তিনি জানান, আজ বিকেলে আসরের নামাজের পর সিলেটের হযরত শাহজালাল (র.) মাজার মসজিদে মৃতের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

সালাউদ্দিন আলী আহমদ সিলেট চেম্বারের সভাপতি ছাড়াও এফবিসিসিআইয়ের পরিচালকের দায়িত্বে ছিলেন। তিনি নগরের দরগাহ গেইট এলাকার হোটেল স্টার স্পেসিফিকের ব্যবস্থাপনা পরিচালক।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.