Sylhet Today 24 PRINT

বেলা বাড়তেই ব্যস্ত শহর

বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের টানা অবরোধের মধ্যে ডাকা ৭২ ঘণ্টার হরতালের প্রথম দিনে কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি

নিজস্ব প্রতিবেদক |  ০১ ফেব্রুয়ারী, ২০১৫

বেলা ১২টায় তোলা বন্দরবাজারের চিত্র, ছবিঃ সামিউল্লাহ সম্রাট


বিএনপি'র নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের টানা অবরোধের মধ্যে ডাকা ৭২ ঘণ্টার হরতালের প্রথম দিনে কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি । সকাল ৭টার দিকে দরগাহ গেইট এলাকায় ছাত্রশিবিরের একটা ঝটিকা মিছিল ব্যতীত হরতালের পক্ষে তেমন কোন তৎপরতা লক্ষ্য করা যায় নি। এদিকে বেলা বাড়তেই ব্যস্ত হতে দেখা গেছে  শহরের রাজপথ।  নগরী সবধরনের যান চলাচলই অব্যাহত আছে । বড় বিপনী বিতান বন্ধ থাকলেও সরকারি , বেসরকারি অফিস, ব্যংক এবং দোকানপাট খোলা রয়েছে।  শহরের মধ্যে কিছু শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকলেও বন্ধ রয়েছে বেশ কটি। তবে শহরের বাইরে খোঁজ নিয়ে দেখা গেছে প্রায় সবগুলো শিক্ষা প্রতিষ্ঠানেই শিক্ষা কার্যরক্রম অব্যাহত আছে ।

এদিকে দুপুরে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এসএসসি প্রথম দিনে পরীক্ষার তারিখ বদলের ঘোষণা দিলে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গেছে সাধারণ মানুষের কাছ থেকে । কেউ কেউ নিরাপত্তার কারণে এছাড়া বিকল্প ছিল না বললেও অনেকেই প্রশ্ন রেখেছেন- যদি টানা অবরোধের মত টানা হরতালও দেয়া হয় তখন কি হবে পরীক্ষার? কাজেই বাড়তি নিরাপত্তা দিয়ে পরীক্ষা চালানোই কি যুক্তি সঙ্গত হত না?

প্রসঙ্গত , গত ৫ জানুয়ারি থেকে টানা অবরোধের মধ্যে দফায় দফায় আহবান করা হচ্ছে হরতাল । অবরোধ ও হরতালের নাশকতায় এ পর্যন্ত ৪৫ জন মানুষ নিহত হয়েছেন । আহত হয়ে আশঙ্কাজন আছেন আরও অনেকে ।

  

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.