Sylhet Today 24 PRINT

জৈন্তাপুরে স্বাধীনতা দিবসসহ বিভিন্ন দিবস পালনে প্রস্তুতি সভা

জৈন্তাপুর প্রতিনিধি |  ০৪ মার্চ, ২০২১

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণ (৭ই মার্চ), বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন (১৭ মার্চ) ও মহান স্বাধীনতা দিবস (২৬ মার্চ) উদযাপন উপলক্ষে জৈন্তাপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩ মার্চ) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত আজমেরী হক।

এতে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ, ভাইস চেয়ারম্যান মোঃ বশির উদ্দিন, ১৭ পরগনার সভাপতি আবু মৌলা চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) ফারুক আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান পলিনা রহমান, জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এখলাছুর রহমান, দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহারুল আলম বাহার, নিজপাট ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইয়াহিয়া, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আমিনুল হক সরকার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ আব্দুল্লাহ আল মাসুদ, উপজেলা শিক্ষা অফিসার সুলেমান হোসেনের, উপজেলা সমাজসেবা অফিসার একে আজাদ ভূইয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ সালাউদ্দিন, উপজেলা যুবলীগের আহবায়ক আনোয়ার হোসেন, উপজেলা শ্রমিকলীগের সভাপতি ফারুক আহমদ, জৈন্তাপুর প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুল হালিম, সদস্য নুরুল ইসলাম, আওয়ামী লীগ নেতা আতাউর রহমান বাবুল, হানিফ আহমদ, কামাল আহমদ প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.